পর্যটনের প্রতিযোগিতায় সেরা আলোকচিত্র মুস্তাফিজ মামুনের
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আলোকচিত্র প্রতিযোগিতায় পেশাদার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান।
২০১৫ সালের এপ্রিলে সুন্দরবনের ভেতরে ঢুকে চাক ভেঙে মৌয়ালদের মধু সংগ্রহের ওই ছবি তোলেন মুস্তাফিজ মামুন।
এই প্রতিযোগিতায় পেশাদার ও জেলা প্রশাসন ক্যাটাগরিতে চারটি করে আটটি পুরস্কার এবং ৫০টি সাধারণ পুরস্কার দেওয়া হয়।
পর্যটনে জেলা প্রশাসন শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছে কুষ্টিয়া জেলা। এছাড়া ফরিদপুর দ্বিতীয়, রাঙামাটি তৃতীয় ও কক্সবাজার জেলা চতুর্থ পুরস্কার পেয়েছে।
মুস্তাফিজ মামুনের সঙ্গে আলোকচিত্রের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফিরোজ আল সাবাহ, তৃতীয় মো. আশরাফুল আলম এবং চতুর্থ পুরস্কার উঠেছে পিকলুর।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান। শুক্রবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার বিজয়ীদের পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, বাংলাদেশের বিভিন্ন পর্যটন আকর্ষণের ছবি সংগ্রহ করার উদ্দেশেই তারা এ প্রতিযোগিতার আয়োজন করেন। এসব ছবি পর্যটনের প্রচার কার্যক্রমে দেশে ও দেশের বাইরের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
“আমাদের প্রতিটি উৎসবের নিজস্ব রং ও বৈশিষ্ট্য রয়েছে। আমাদের উৎসবগুলোর মতো এত রঙিন উৎসব পৃথিবীর আর কোথাও পালিত হয় না। আমাদের উৎসবগুলো সার্বজনীন, এতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো দেশের জন্য আদর্শ। আমাদের দেশের প্রতিটি অঞ্চলে যে প্রত্নতাত্ত্বিক সম্পদ আছে, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছে তা সঠিকভাবে বিশ্বের সামনে তুলে ধরতে হবে।”
আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ’র তোলা পঞ্চগড় থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার এই ছবিটি দ্বিতীয় পুরস্কার জিতেছে।
“বিভিন্ন পর্যটন আকর্ষণে ভ্রমণের ক্ষেত্রে নারীদের যেন কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়তে না হয় সেদিকে আমরা দৃষ্টি দেব। এজন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রে নারীবান্ধব অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি করা হবে।”
