২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে যৌন হয়রানি: খিলক্ষেতে গ্রেপ্তার ৩

স্কুল থেকে বাসায় ফেরার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকার খিলক্ষেতে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2019, 12:55 AM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এবিএম আসাদুজ্জামান জানিয়েছেন।

ঘটনাটি দেখে জাতীয় জরুরি সেবা কেন্দ্র ৯৯৯ এ ফোন করে জানালে থানার টহল টিম দ্রুত গিয়ে মেয়েটিকে উদ্ধার ও তিন কিশোরকে গ্রেপ্তার করে।

ওই ছাত্রীর বাবা বলেছেন, স্কুল যাওয়া-যাওয়ার সময় ওই ‘বখাটেরা’ এরকম যৌন হয়রানি করত তার মেয়েকে।

পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার তিন কিশোর বখাটে। লেখাপড়া করে না।”

ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে জানান তিনি।