২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত এক নারী রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 02:00 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

শারমিন আক্তার নামের ৩৫ বছর ওই নারীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ডেঙ্গু নিয়ে কয়েকদিন আগে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাত ৮টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয় বলে সেন্ট্রাল হাসপাতালের পেশেন্ট কেয়ার অফিসার মেহেদী হাসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শারমিন শক সিনড্রোমে চলে গিয়েছিলেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।”

মেহেদী হাসান বলেন, এ বছরডেঙ্গু আক্রান্ত হয়ে এই প্রথম কারও মৃত্যু হল সেন্ট্রাল হাসপাতালে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত ১৮৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তবে স্বাস্থ্য অধিদপ্তর ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়া শেষে বুধবার পর্যন্ত ৫২ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

পুরনো খবর:

ডেঙ্গু: এক মাসে সবচেয়ে কম রোগী হাসপাতালে