সংসদ বসছে ৮ সেপ্টেম্বর
বাজেট অধিবেশনের পর আগামী ৮ সেপ্টেম্বর বসছে সংসদ।
এটা হবে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।
বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১১ জুলাই শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসতে হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয়েল এক কর্মকর্তা জানিয়েছেন।
অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।
গত ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ সংসদ।
