২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মশা মারতে স্কুল-কলেজে ‘অ্যারোসল’ দিচ্ছে ডিএসসিসি

ঢাকায় ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশার কামড় থেকে শিক্ষার্থীদের রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে ‘অ্যারোসল’ বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 09:15 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

সোমবার রাজধানীর সুরিটোলা সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, সোমবার সিটি করপোরেশনের অঞ্চল-৪ এর ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ওষুধ বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও অ্যারোসল বিতরণ করা হবে বলে জানান মেয়র।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান, স্কুলের শিক্ষার্থী এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

স্কুল-কলেজে বিনামূল্যে ‘অ্যারোসল’ দেবে সিটি করপোরেশন