২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল-কলেজে বিনামূল্যে ‘অ্যারোসল’ দেবে সিটি করপোরেশন

ঢাকায় ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশার কামড় থেকে শিক্ষার্থীদের রক্ষায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ‘অ্যারোসল’ সরবরাহের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2019, 09:47 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে শুক্রবার শিল্পকলা একাডেমিতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন।

স্কাউটরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করবেন জানিয়ে মেয়র বলেন, “এডিস মশার প্রজনন কীভাবে ধ্বংস করবেন তা বাড়ির মালিকদেরও শিখিয়ে দেওয়া হবে। এসব কাজ সুন্দরভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষকগন এলাকাভিত্তিক কমিটি গঠন করে দেবেন।

“বিনামূল্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যারোসল স্প্রে পৌঁছে দেওয়া হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই আমরা নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সক্ষম হব। প্রতিটি শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিষয়ে সচেতনমূলক প্রচারণা চালানো ও ব্যাপকভাবে মাইকিং করা হবে।”

ভোটার তালিকা হালনাগাদে যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরও এ কাজে সম্পৃক্ত করা হবে বলে জানান সাঈদ খোকন।

“নিয়মিত মশার ওষুধ ছিটানো এবং মসজিদের খুতবাতে এ বিষয়ক বয়ানের ব্যবস্থা করা হবে,” বলেন তিনি।

বাসাবাড়িতে এসব কার্যক্রম চালানোর ক্ষেত্রে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতা করার আহ্বান জানান মেয়র।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ‘সর্বশক্তি’ নিয়োগ করা হয়েছে বলে দাবি করেন মেয়র খোকন।

তিনির বলেন, “ডেঙ্গু প‌রি‌স্থি‌তি সম্প‌র্কে প্রধানমন্ত্রী সা‌র্বক্ষ‌ণিক লক্ষ রাখ‌ছেন এবং দিকনি‌র্দশনা দি‌য়ে যা‌চ্ছেন। প্রধানমন্ত্রীর নি‌র্দেশনা অনুযা‌য়ী সরকা‌রের প্রতিটি বিভাগ কাজ ক‌রে চ‌লে‌ছে। ঢাকা সি‌টি করপ‌রেশন তার সব শ‌ক্তি দি‌য়ে নাগ‌রি‌কের পা‌শে আছে। 

“আমরা অবশ্যই ডেঙ্গু থে‌কে মু‌ক্তি পা‌ব। আমা‌দের প্রতি‌টি ওয়ার্ডে প্রতি‌দিন ৩০টি বাসা প‌রিষ্কারের কাজ চল‌ছে। স্কাউট সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা এ কাজে যুক্ত হ‌লে অবশ্যই দ্রুত সম‌য়েই আমরা ডেঙ্গু মোকা‌বেলায় সফল হ‌ব।”

‌ডেঙ্গু ‍নিয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে অভিযোগ করে সাঈদ খোকন ব‌লেন, “যারা ডেঙ্গু আক্রা‌ন্তের সংখ্যা পাঁচ থে‌কে সাত হাজার‌কে সা‌ড়ে তিন থে‌কে পাঁচ লক্ষ করার চেষ্টা ক‌রে তার সমা‌জের ষড়যন্ত্রকারী। এ সংখ্যা দেওয়ার দ্বা‌য়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের আইইডি‌সিআর-এর।

“চার-পাঁচ লক্ষ ডেঙ্গুর সংখ্যা ও ছে‌লে ধরার গুজব একই সূত্রে গাঁথা। আমরা দে‌খেছি, ওই চাঁদে একজন মাওলানা সা‌হে‌বের ছ‌বি দেখা গে‌ছে- এই গুজব দি‌য়ে সারা বাংলা‌দেশ‌কে অস্থি‌তিশীল করার চেষ্টা করা হ‌য়ে‌ছিল। মানুষ‌কে  উসকে দি‌য়ে রক্তপাত করার চেষ্টা করা হ‌য়ে‌ছিল। আজ‌কেও যারা এসব কাজ ক‌রেন তা‌রা সাবধান হ‌য়ে যান।”

সভায় প্রধান আলোচকের বক্ত‌ব্যে বাংলা‌দেশ স্কাউটসের সভাপ‌তি আবুল কালাম আজাদ ব‌লেন, “প্রত্যেক পিতা-মাতা তা‌দের সন্তান‌দের ভা‌লোবা‌সেন, তা‌দের জন্য জীবন দি‌তেও প্রস্তুত। কিন্তু আজ আমা‌দের জীবন দি‌তে হ‌বে না। আমার সন্তান‌কে বাঁচা‌তে একটু সময় দেওয়া দরকার। সামান্য সময়টুকু দি‌য়ে এডিস মশার বংশবিস্তার ধ্বংস কর‌লে সবাই বাঁচতে পা‌রি।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আজাদ বলেন, “প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী‌দের নি‌য়ে ২৮ জুলাই থে‌কে বা‌ড়ি বা‌ড়ি যা‌বেন। ছাত্র-ছাত্রী‌দের দল‌টি যেন তিন- চার জ‌নের কম না হয় এবং ইউ‌নিফর্ম অবশ্যই প‌রিধান কর‌তে হ‌বে।

“সেক্ষে‌ত্রে স্থানীয় জনপ্রতি‌নি‌ধি‌দের সহায়তা নে‌বেন। বয়স্ক মানুষ‌দের শেখা‌নো ক‌ঠিন, কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থী অর্থাৎ বাচ্চা‌দের শেখা‌ব তখন বে‌শি কা‌জে আস‌বে। অনেকে প্রশ্ন ক‌রেন, পড়াশুনা কর‌বে না এসব ক‌রে বেড়া‌বে? অবশ্যই পড়াশুনার চেয়ে জীবন বাঁচা‌নোর দায়িত্ব আগে।”

স্কাউটের ঢাকা বিভা‌গীয় ক‌মিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপ‌তি‌ত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল‌য়ের স‌চিব হেলাল উদ্দীন আহ‌মেদ, প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা স‌চিব আকরাম আল হোসাঈন, প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের স‌চিব সাজ্জাদুল হাসান, স্বাস্থ্য অধিদপ্ত‌রের স্বাস্থ্য সেবা বিভাগের স‌চিব আসাদুল ইসলাম। 

এ সময় ঢাকা মহানগ‌রের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং স্কাউট লিডাররা ডেঙ্গু মোকাবেলা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।