২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ু দূষণ প্রতিরোধে আইইউবিতে কর্মশালা

বায়ু দূষণ প্রতিরোধে করণীয় নিয়ে আন্তর্জাতিক এক কর্মশালা হয়ে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 07:33 PM

Updated : 08 Apr 2022, 04:29 PM

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।

দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি পোস্টার প্রদর্শনীও হয় বলে আইইউবি’র গণমাধ্যম ও জনসংযোগ পরিচালক খোন্দকার আমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপমন্ত্রী হাবিবুন নাহার বাংলাদেশের জনসংখ্যার আধিক্যের কথা তুলে ধরে বলেন, অতিরিক্ত ঘনবসতির দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই পরিবেশ দূষণকে মোকাবেলা করে আসছে।

পরিবেশ সুরক্ষায় এবং শিল্প প্রতিষ্ঠান থেকে কার্বন নিঃসরণ কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও এই উপমন্ত্রী।

পরিবেশ রক্ষার কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে নিজেদের দায়বব্ধতা থেকে সকলকে ঐক্যবব্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

আইইউবির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদ আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির।

 ‘পৃথিবীর পরিবেশ ও জলবায়ু পর্যবেক্ষণে মিনি স্যাটেলাইট’ এই বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাসের সহকারি গবেষক ড. আরিফুর রহমান খান।

আইইউবি’র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার খন্দকার মো. ইফতেখার হায়দারও এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আব্দুল খালেক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান ড. আয়াজ রাব্বানি।

অনুষ্ঠানে আইইউবি’র শিক্ষার্থীদের আঁকা পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিবুন নাহার।

পরিবেশ ও জলবায়ুর বিভিন্ন দিক নিয়ে এ পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। ৫০০ শিক্ষার্থীর আঁকা পোস্টারের মধ্য থেকে বাছাই করা ১০০টি স্থান পায় প্রদর্শনীতে।