২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে তরুণকে কুপিয়ে হত্যা

রাজধানী লালবাগ থানার শহীদনগরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2019, 12:55 AM

Updated : 18 Aug 2022, 05:32 PM

নিহত শামীম হোসেন (১৮) ওই এলাকার একটি চুড়ি কারখানায় কাজ করতেন বলে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজির আহমেদ জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে শহীদনগরের ৪ নম্বর গলিতে সমবয়সী কয়েকজন তরুণ শামীমকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শামীমকে মৃত বলে জানান।

“প্রাথমিক তদন্তে জানা গেছে, ধূমপান নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৪-৫ জন মিলে শামীমকে একা পেয়ে ছুরিকাঘাত করে।”

হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছি।”