২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ লেনদেনে দিনাজপুরের সেটেলমেন্ট কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

ঘুষ গ্রহণের সময় 'হাতেনাতে' দিনাজপুর সদর সেটেলমেন্ট অফিসের এক আপিল কর্মকর্তা ও এক পেশকারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2019, 06:38 PM

Updated : 08 Apr 2022, 04:27 PM

বুধবার বিকালে সেটেলমেন্ট অফিস থেকে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশের নেতৃত্বে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই সেটেলমেন্ট অফিসের আপিল কর্মকর্তা স ম আসাদুজ্জামান ফেরদৌস ও পেশকার মো. শহিদুল ইসলাম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে তাদের গ্রেপ্তার করা হয়।