২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের মৃত্যুতে জয়শঙ্করের শোক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2019, 05:02 PM

Updated : 18 Aug 2022, 05:31 PM

রোববার এরশাদের মৃত্যুর কয়েক ঘণ্টা পর এক টুইটে তিনি লিখেছেন, “বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

“ভারতের সঙ্গে বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্কে তার অবদান এবং বাংলাদেশে জনকল্যাণমূলক কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

মূলত ইংরেজিতে টুইট করলেও এরশাদের মৃত্যুর শোক জানাতে বাংলায়ও লেখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

গত ১০ দিন ধরে ঢাকার সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা এরশাদ রোববার সকালে মারা যান।

গত শতকের ৮০ এর দশকের শুরুতে সেনাপ্রধান থেকে রাষ্ট্রক্ষমতা দখলকারী এরশাদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

এরশাদের জন্ম হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে; পরে তিনি সেনাবাহিনীতে থাকাকালে  ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রতিরক্ষা কোর্সও করেছিলেন।  

পুরনো খবর:

এরশাদ আর নেই