ঢাকায় ৭৮ মাদকসেবী-বিক্রেতা গ্রেপ্তার
মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসেব অভিযানে সাত হাজার ৫৯২টি ইয়াবা, ২৪০ পুরিয়া হেরোইন, ১০৬ বোতল ফেনসিডিল ও ২৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান।
