সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর
একসেস টু ইনফরমেশন প্রকল্পের (এটুআই) প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
রেওয়াজ অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়নের পর কোনো কর্মকর্তাকে এপিডির দায়িত্ব দেওয়া হয়। এপিডির পদটি যুগ্ম-সচিবের হলে দীর্ঘদিন থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন করে আসছেন।
এপিডির দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনকে গত ২৬ জুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
