ঢাকার উত্তরায় ব্যাটারি রিকশার ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
ঢাকার উত্তরায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
নিহতের নাম আব্বাস মন্ডল (৫০)। তার বাড়ি জামালপুরে। দুই ছেলে, এক মেয়ের জনক আব্বাস উত্তরা চৌরাস্তা এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টর হাউজ বিল্ডিং এলাকায় রাস্তার পাশে দুর্ঘটনায় পড়েন আব্বাস।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, “একটি পিকআপভ্যানে করে নতুন এক কোম্পানির কোমল পানীয় বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছিল। রিকশাচালক আব্বাস রাস্তার পাশে তার রিকশাটি রেখে রাস্তার ওপারে কোমল পানীয় আনতে যাওয়ার সময় একটি চলন্ত ব্যাটারিচালিত অটো রিকশা তাকে ধাক্কা দেয়।”
