মাদকবিরোধী অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫০
রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭১৯টি ইয়াবা, ১৭০০ পুরিয়া হেরোইন এবং কিছু গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান জানান।
