২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন কবির ইউএন হ্যাবিটাটের ভাইস চেয়ারম্যান

জাতিসংঘ সংস্থা ইউনাইনেট নেশনস হ্যাবিটাট-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেনিয়ায় নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 11:54 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

শুক্রবার কেনিয়ায় বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইউনাইনেট নেশনস হ্যাবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হুমায়ুন কবির। সম্প্রতি সংস্থার সিপিআর-এ প্রথমবারের মতো ভাইস চেয়ার‌ম্যান নির্বাচিত হন তিনি।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ইউএন হ্যাবিটাটের সদরদপ্তরে ২৭ থেকে ৩১ মে এই সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়।

সম্মেলনের আলোচনায় বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।