শাহবাগের সড়কে স্ত্রী নিহত, স্বামী আহত
ঈদের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটর সাইকেল আরোহী এক নারী, আহত হয়েছেন তার স্বামী।
শনিবার সেহরীর সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম নুরুন নাহার (২৫)। তার স্বামী আবদুল হালিম ওই মোটর সাইকেল চালাচ্ছিলেন।
তিনি বলেন, রাত ৩টার দিকে একটি মিকচার মেশিন গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়েন। এসময় গাড়িটি নুরুন নাহারকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় চালককে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
