২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক আইন ভঙ্গ: ২৬ লাখ টাকা জরিমানা, ৫৫৮৩ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ৩৬ লাখ ৩৫ হাজার ৫৩০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 01:55 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

এ সময় পাঁচ হাজার ৫৮৩টি মামলাও হয়।

সোমবার দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান বলেন, অভিযানকালে ৩৩টি গাড়ি ডাম্পিং ও ৮১৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৪টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯৮৯টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৩০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮২টি মোটর সাইকেল আটক করা হয়।

সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকদের বিরুদ্ধে ২৫টি মামলা করা হয়।