২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে দশ দিনের ‘সরকারি’ সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2019, 12:20 AM

Updated : 18 Aug 2022, 05:16 PM

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

তারেক যেখানেই লুকিয়ে থাকুক, শাস্তি হবে: শেখ হাসিনা  

শনিবার সকালে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গত পহেলা মে ১০ দিনের সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।