২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় মৃত্যু

হেডফোন কানে নিয়ে চলার সময় ঢাকার মহাখালীতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 10:24 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শিমুল সুত্রধর (২০) মিরপুরে থাকতেন। তিনি চাঁদপুর জেল ফরিদগঞ্জের রঞ্জিত সুত্রধরের ছেলে।

তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, শিমুলকে গুরুতর আহত অবস্থায় আনার পর জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

শিমুল কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানিয়েছেন।