২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ‘সরকারি’ সফরে বুধবার লন্ডনে যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 08:51 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

তার প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী রওনা হবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সফরে শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

এই সফরে লন্ডনে ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ হবে শেখ হাসিনার।

শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। নাতির সঙ্গে এবারই প্রথম দেখা হবে নানী শেখ হাসিনার।  

টিউলিপ তার নানা শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। আর বড় মেয়ে আজালিয়া জয় পার্সিরে বয়স এ মাসেই তিন বছর পূর্ণ হয়েছে।