ঢাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড
ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালীতে একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার মধ্যরাতে মাদ্রাসাটিতে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুতুবখালীতে ওই মাদ্রাসায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আমাদের সাতটি ইউনিট।”
এটি কোন মাদ্রাসা তা বলতে পারেননি তিনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রার বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করা হলে জানানো হয়, একটি কওমি মাদ্রাসায় আগুন লেগেছে।
