২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে ঢাকায় শতাধিক গ্রেপ্তার

মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 02:22 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টা রাজধানীর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসব অভিযানে এক হাজার ৭০৮টি ইয়াবা, দুই হাজার পুরিয়া হেরোইন, ৪ কেজি গাঁজা ও পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৬টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।