বিজয় সরণিতে ট্রাকের ধাক্কায় কলা বিক্রেতার মৃত্যু
রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত নাম ফাতু মিয়া (৫০) কলা বিক্রেতা ছিলেন।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে জানান শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি।
“কাওরান বাজার থেকে কলা কিনে ভ্যানে করে মোহাম্মপুরে যাওয়ার দুর্ঘটনার শিকার হন ফাতু মিয়া।
“বিজয় সরণির অ্যারোপ্লেন ক্রসিংয়ে ভ্যানটিকে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত তিনি।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ফাতু মিয়াকে।
ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায় বলে জানান জানে আলম।
ফাতু মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় থাকতেন।
