২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজউল্লাহ হাসপাতালে

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলামনিস্ট মাহফুজউল্লাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 10:19 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

মঙ্গলবার সকালে ঢাকার গ্রিন রোডের বাড়িতে তিনি অসুস্থ বোধ করলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেনম বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ মাহফুজউল্লাহকে দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছে থেকে মাহফুজউল্লাহর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন জটিল ব্যথিতে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আসাদকে সংকটাপন্ন অবস্থায় হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির আহ্বায়ক আসাদকে দেখতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন দেখতে হাসপাতালে যান।