২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুড়িহাট্টার হাজী ওয়াহেদের দুই ছেলে কারাগারে

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শহীদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 06:29 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

তাদের জামিন আবেদন নাকচ করে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মঙ্গলবার এই আদেশ দেন।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু হয়। ওই মোড়ের ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে তদন্তকারীদের ধারণা।

ওই ভবনের দোতলার পুরোটা প্লাস্টিক সামগ্রীর ও প্রসাধনীর গুদাম ছিল। বেইজমেন্টে ছিল বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ। অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৭১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৪টি মৃতদেহ পাওয়া যায় ওয়াহেদ ম্যানশনের নিচতলার সিঁড়ি ঘরে।

সেদিনের অগ্নিকাণ্ডে নিহত ওয়াটার ওয়ার্কস রোডের বাসিন্দা জুম্মনের (৫২) ছেলে মো. আসিফ ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজার মডেল থানায় একটি মামলা করেন।

ওয়াহেদ ম্যানশনের মালিক হাজী আবদুল ওয়াহেদের দুই ছেলে মো. হাসান ও সোহেল ওরফে শরীফসহ ১৪ জনের বিরুদ্ধে ‘অবহেলাজনিত প্রাণনাশ’ অভিযোগ আনা হয় সেখানে।

মামলা হওয়ার পর হাসান ও সোহেল গত ১১ মার্চ হাই কোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তিন সপ্তাহের জামিন মঞ্জুর করে। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা জয়।

সে অনুযায়ী মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন পর হাসান ও সোহেল। শুনানি শেষে বিচারক তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুরনো খবর:

চুড়িহাট্টার হাজী ওয়াহেদের দুই ছেলের জামিন