২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের ২৬ মার্চ ওয়াশিংটনে ‘বাংলাদেশ দিবস’

বাংলাদেশের স্বাধীনতার বার্ষিকী ২৬ মার্চকে এ বছর ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2019, 01:34 PM

Updated : 18 Aug 2022, 05:02 PM

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক বার্তায় ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এ সিদ্ধান্ত জানান।

ওই বার্তায় তিনি লেখেন, “এই দিনে বাংলাদেশ তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণ করে, যারা এই স্বাধীনতা এনে দিয়েছে।”

শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যে ভূমিকা রাখায় এবং বিভিন্ন স্থানীয় আয়োজনে অংশ নেওয়ায় ওই বার্তায় বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ দেন মেয়র।

এর আগে ২০১৮ সালেও ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেন ওয়াশিংটন ডিসির মেয়র।