২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

রাজধানীতে মাদক দ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 04:21 PM

Updated : 18 Aug 2022, 05:00 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৪৩৫টি ইয়াবা, ১২৮ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা, ২০ লিটার মদ ও ৪৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।