২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার কদমতলী এলাকার কবির হত্যা মামলার পলাতক আসামি মো. কামাল হোসেন ওরফে টিকটিকি কামালকে (৩৬) গ্রেপ্তার করেছে পিবিআই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2019, 01:04 AM

Updated : 18 Aug 2022, 04:59 PM

পিবিআই’র বিশেষ পুলিশ সুপার  আবুল কালাম আজাদ জানান, বুধবার সন্ধ্যায় জুরাইন মেডিকেল রোড এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।

২০০৯ সালে ১৭ জুন কবির হোসেনকে (২৫) কদমতলী এলাকার মুরাদপুর মাদ্রাসা রোড এলাকায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে। এই ঘটনায় তার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

পরে এই মামলাটির তদন্ত দায়িত্বপায় গোয়েন্দা পুলিশ। পুলিশ তদন্ত শেষে কামালকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র দেয়।
আদালত সেই অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্ত করার নির্দেশ দিলে তাতে ডিবি ব্যর্থ হওয়ার পর পিবিআই আসে তদন্তে।

তদন্তের দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যে বাসার কাছ থেকে কামালকে গ্রেপ্তার করা হয় বলে আজাদ জানান।