২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে পিস্তলসহ ইউপি চেয়ারম্যান ধরা

ইলিয়াস কাঞ্চনের ঘটনা নিয়ে তোলপাড়ের সপ্তাহ না গড়াতেই পিস্তলসহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েছেন মাসুদ চৌধুরী নামে এক ইউপি চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 08:05 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

তিনি যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যশোরে যেতে উড়োজাহাজে উঠতে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব ঘোষণা ছাড়াই পিস্তল বহন করায় সোমবার বিকালে মাসুদ চৌধুরীকে আটক করা হয় বিমানবন্দরে।

“অভ্যন্তরীণ টার্মিনালে ঢোকার সময় চেকিং পয়েন্টে পৌঁছলে তার হ্যান্ডব্যাগ স্ক্যান করার সময় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা স্ক্যানিং মেশিনে একটি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি শনাক্ত করেন। 

“প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে পিস্তল ও গুলি হ্যান্ডব্যাগে বহনের অপরাধে মাসুদ চৌধুরীকে পুলিশে সোপর্দ করেন।”

গত ২ মার্চ শাহজালাল বিমানবন্দরে ঘোষণা ছাড়া্ই পিস্তল বহনের অভিযোগ উঠেছিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে। তিনি দাবি করেন, তিনি ভুলে পিস্তলটি বহন করেছিলেন।

পুরনো খবর:

পিস্তল নিয়ে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন, একজন বরখাস্ত