২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মৌচাকে অগ্নিকাণ্ড

ঢাকার মালিবাগের মৌচাক মার্কেটের পাশে আনারকলি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2019, 06:14 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বিপণি বিতানের চতুর্থ তলায় একটি তুলার দোকানে আগুন লেগেছিল।

“একটি তুলার দোকানে আগুন লাগার পর আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।