২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে বিদ্যুতের তারে আগুন, আতঙ্ক

চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে শ খানেক গজ দূরে চকবাজার শাহী মসজিদের সামনে বিদ্যুতের তারে আগুন লাগার পর সোমবার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 11:41 AM

Updated : 18 Aug 2022, 04:56 PM

ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে গিয়ে আগুন নেভায় বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. এরশাদ হোসাইন জানান।

চকবাজার থানার ওসি শামীম উর রশিদ তালুকদার বলেন, চকবাজার শাহী মসজিদের সামনে আলাউদ্দিন সুইটস ও ফারুক স্টোরের মাঝখানে খোলা জায়গায় বৈদ্যুতিক তারে আগুন লাগে।

“ধোঁয়া দেখে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। আশপাশের মার্কেট গুলোর গেইট লাগিয়ে দেওয়া হয়।”

তবে আগুন ছড়ানোর আগেই ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। 

ঢাকায় পাইকারি পণ্যের বড় বাজার চকবাজারের চুড়িহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনায় এ পর্যন্ত মোট ৭১ জনের মৃত্যু হয়েছে।