২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৫০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনায় ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 07:02 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশের নবগঠিত ওয়ার্ডগুলোতে সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিয়োগ করা ম্যাজিস্ট্রেটরা আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এজন্য তাদের নিয়োগ দিয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।