২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের কর্মকর্তা সেজে প্রতারণা: গ্রেপ্তার দুজন রিমান্ডে

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 12:01 AM

Updated : 18 Aug 2022, 04:48 PM

প্রতারণার মামলার এই আসামিরা হলেন আনিছুর রহমান ওরফে বাবুল (৩৬) এবং তার সহযোগী ইয়াসিন তালুকদার (২৩)।

রোববার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর দুই আসামিকে দুদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই তাপস কুমার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেছিলেন।

শুক্রবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা মহিউদ্দীন ফারুকী বলেন, আনিছুরের এই চক্রটি ২০১৪ সাল থেকে প্রতারণা করে আসছে। এ পর্যন্ত তারা কমপক্ষে ৫০০ জন সরকারি কর্মকর্তাকে দুর্নীতির মামলার ভয় দেখিয়ে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছে।

পুরনো খবর:

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ২ জন গ্রেপ্তার