২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজ: পাসপোর্টের মেয়াদ হতে হবে ২০২০ এর ফেব্রুয়ারি পর্যন্ত

এই বছর যারা হজে যেতে চান, তাদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 11:38 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

ধর্ম মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত বার্তা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রচার করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছে।

রোববার পাঠানো এই চিঠিতে এসএমএসটিও লিখে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়, “২০১৯ সালে হজে যাওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক। দ্রুত পাসপোর্ট করুন, হজ অফিস।”

সব মোবাইল ফোন অপারেটরে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই এসএমএস প্রচারের ব্যবস্থা নিতে বিটিআরসির চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজ পালন করতে পারবেন।