২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 11:50 AM

Updated : 08 Apr 2022, 03:47 PM

ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, এসব অভিযানে ১২ হাজার ৫০৯টি ইয়াবা, প্রায় এক কেজি হেরোইন ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।