২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘কাজ চালিয়ে যাবে যুক্তরাজ্য’

যুক্তরাজ্য বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন দেশটির হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 09:47 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি।

হাই কমিশনার জানান, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সাল নাগাদ এসডিজি অর্জনে বাংলাদেশের সঙ্গে ‘গঠনমূলক কার্যক্রম’ অব্যাহত রাখবে যুক্তরাজ্য সরকার।  

নতুন পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে মোমেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের প্রতি ব্রিটিশ জনগণের সমর্থনের কথা স্মরণ করেন।

ব্রেক্সিটের পরও যাতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকে সে আহ্বান জানান তিনি।