২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে ‘দুর্ধর্ষ জঙ্গি’ ধরার খবর দিল র‌্যাব

মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বাস থেকে সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2019, 01:57 AM

Updated : 18 Aug 2022, 04:43 PM

বাহিনীর মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার রাত ১টার দিকে ঢাকামুখী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Image
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান, ফাইল ছবি

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান, ফাইল ছবি

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ‘দুর্ধর্ষ’ বললেও তার নাম-পরিচয় এবং কর্মকাণ্ড সম্পর্কে কিছু বলেননি এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ করার পর রোববার বিস্তারিত জানান হবে।”