২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে পড়ে চাকার নিচে যুবক

রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক যুবক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2019, 09:46 PM

Updated : 08 Apr 2022, 03:40 PM

রোববার রাতে কমলাপুর স্টেশনের ছয় নম্বর প্লাটফরমে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমলাপুরে একটি ট্রেন ঢুকছিল। ২৫ বছর বয়সী ওই যুবক ট্রেনের ইঞ্জির উপর বসে ছিলেন।

“হঠাৎ ওই যুবক রেললাইনের ওপর পড়লে ট্রেনের চাকায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলেন জানান তিনি।

এর আগে ভোরে খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় বলে জানান ওসি ইয়াসিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।