২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে দুই পোশাককর্মী নিহতের ঘটনায় বাসচালক কারাগারে

ঢাকার মালিবাগের সড়কে দুই পোশাককর্মী নিহতের ঘটনায় সুপ্রভাত পরিবহনের বাসের চালককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 06:39 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

গ্রেপ্তার চালক মো. জুনায়েদকে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে তোলে পুলিশ। হাকিম শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ফারুক খান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেছিলেন।

মঙ্গলবার মালিবাগ চৌধুরী পাড়ায় সুপ্রভাত পরিবহনের ওই বাসের চাপায় নিহত হন দুই নারী পোশাক শ্রমিক। এরপর শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করে, ভাংচুর করে শতাধিক গাড়ি, কয়েকটিতে আগুনও দেওয়া হয়।

নিহত নাহিদা পারভীন পলি (১৯) ও মীম আক্তার (১৩) এমএইচ গার্মেন্টে কাজ করতেন। দুজনে মগবাজার পূর্ব নয়াটোলায় ভাড়া থাকতেন।

পলি নীলফামারীর সৈয়দপুর উপজেলার মৃত ইজাজ আহম্মেদের মেয়ে। মীম বগুড়ার গাবতলীর উপজেলার সোনা মিয়ার মেয়ে।

মঙ্গলবার রাতেই নিহত পলির মা জরিনা বেগম বাদী হয়ে  হাতিরঝিল থানায় মামলা করেন।

পুরনো খবর:

দুই গার্মেন্ট শ্রমিক নিহত, মালিবাগে বিক্ষোভ-ভাংচুর