২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দিনের শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

বড় দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 10:08 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

সোমবার বিকালে গণভবনে যায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ও ধর্মীয় নেতারা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমি সব সময় বিশ্বাস করি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন যারা, এই দেশের সন্তান যারা- তারা যার যার ধর্ম পালন করবে। বাংলাদেশে চমৎকার একটা পরিবেশ এখন আছে। প্রত্যেক উৎসবেই কিন্তু ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই উৎসবটা আমরা উদযাপন করি। ‘ধর্ম যার যার উৎসব সবান’ স্লোগানটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি।”

তিনি বলেন, “আমরা চাই, এদেশে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। জঙ্গিবাদ, সন্ত্রাস আর মাদকের কোনো ছাড় হবে না। দেশটাকে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শান্তিপূর্ণভাবে মানুষ তার জীবন জীবিকা অর্জন করবে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতার চিন্তা-চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।”

ভোটের আগে এই অনুষ্ঠানে গত টানা ১০ বছর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নের চিত্রও তুলে ধরেন শেখ হাসিনা।