ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৩
ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুণ্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।
র্যাব কর্মকর্তা ফারুকী বলেন, “আটকরা ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। তারা অনলাইনের মাধ্যমে ব্যবসায় জড়িত, কিন্তু বিভিন্ন গুজব ছড়াচ্ছে।”
ওয়াহিদুন্নবীর বিরুদ্ধে যাত্রাবাড়ী, পল্টন ও মিরপুর থানায় ডিজিটাল সিকিউরিটি আইন রয়েছে বলে জানান র্যাব-২ এর উপ-অধিনায়ক।
