২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৮ ‘জেএমবি’ গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 10:31 AM

Updated : 11 Oct 2022, 12:47 PM

র‌্যাব-১ ও ২ এর সদস্যরা রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান।

তিনি বলেন, গ্রেপ্তার আটজনের কাছ থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।

সোমবার কারওয়ান বাজারে র‌্যাবের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান।