২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গ্যাসলাইন থেকে আগুনে দগ্ধ ৬

ঢাকার মোহাম্মদপুরের একটি বাসায় গ্যাসের লাইন মেরামতের সময় আগুন ধরে দগ্ধ হয়েছেন ছয়জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 12:00 AM

Updated : 19 Aug 2022, 02:56 PM

মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বাসায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন হোসনে আরা (৫৩), নাইমা হক (৪৬), লাইলী (৩৫), মুনায়েম (২৮), নাইম (৭) ও মিস্ত্রী বিল্লাল হোসেন (৩৫)।
সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বরের পাঁচ তলা বাসায় মিস্ত্রি বিল্লাল লাইন মেরামত করছিলেন বলে জানিয়েছেন আদাবর থানার ওসি কাওসার আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পাঁচতলার ওই ফ্ল্যাটে মিস্ত্রি কাজ করার সময় লাইন দিয়ে গ্যাস বেরুতে থাকে। তখন আগুন ধরে তারা দগ্ধ হয়।”

পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।