নারীর টাকা ছিনিয়ে নেওয়ার সময় যুবক আটক
রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে ছিনতাইয়ের সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক শফিকের (২৫) কাছ থেকে ছিনতাইয়ের ২২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, সোমবার রাতে শফিক এক নারীকে ভয়ভীতি দেখিয়ে টাকা কেড়ে নেয়।
“এসময় ওই নারী চিৎকার করলে জনতা ও টহল পুলিশ শফিককে আটক করে।”
তিনি বলেন, শফিক ভাসমান ছিনতাইকারী। তার বিরুদ্ধে ছিনতাইয়ের শিকার নারীর ছেলে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
