২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল কমিউটার চালু হচ্ছে বৃহস্পতিবার

রাজধানীর সঙ্গে টাঙ্গাইলবাসীর চলাচল সহজ করতে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 06:38 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলস্টেশনে চলাচল করবে এই ট্রেন।

১০টি কোচ থাকবে ট্রেনে। প্রতিদিন বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। আর সেখান থেকে ছেড়ে আসবে সকাল ৬টায়, ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।

বৃহস্পতিবার কমলাপুর স্টেশনে উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, টাঙ্গাইল স্টেশনে থেমে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পুর্ব স্টেশন পর্যন্ত চলাচল করবে। এ ট্রেনে দশটি কোচ থাকবে।