২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির মিডিয়া রুমে সিইসি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততার মধ্যেই নির্বাচন ভবনে সাংবাদিকদের কর্ম-পরিবেশের খোঁজ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 12:29 AM

Updated : 19 Aug 2022, 02:51 PM

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের জন্য গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা চলছে ইসিতে।

এরই মধ্যে যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার রাতে নির্বাচন ভবনে মিডিয়া রুমে যান সিইসি।

নূরুল হুদা মিডিয়া রুমে খাবার পানি ও চা-নাস্তার ব্যবস্থা রাখার নির্দেশ দেন। পাশাপাশি কী কী সমস্যা রয়েছে, সংবাদকর্মীদের কাছে তাও জানতে চান তিনি।

এসময় মিডিয়া রুমে দু’টি কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করার কথা জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

অন্যান্য সমস্যা থাকলেও তা সমাধানের জন্য সিইসি সঙ্গে থাকা যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানকেও নির্দেশ দেন।

সাংবাদিকদের উদ্দেশে নূরুল হুদা বলেন, “আপনারা মিডিয়া সেন্টারে থাকবেন। এখানে এসে ইসি সচিব বিভিন্ন সময় সংবাদ দিয়ে যাবে। সভাকক্ষের আশেপাশে কষ্ট করে আপনাদের অপেক্ষা করার প্রয়োজন নেই।”

সিইসি এসব বিষয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সঙ্গে যোগাযোগ রাখতেও বলেন।