জাতীয় সংসদের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী
স্থপতি লুই আই কানের করা বাংলাদেশ জাতীয় সংসদের মূল স্থাপত্য নকশার কপি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখের লবিতে বিশ্বের অন্যতম সংসদ স্থাপনার নকশাটি দেখেন।
ছবিঃ বাসস
এসময় মূল্যবান এ নকশার একটি কপি জাতীয় সংসদ সচিবালয় এবং জাতীয় আর্কাইভে সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং চিফ হুইপ আ স ম ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন।
ছবিঃ বাসস
মূল নকশার মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবনের ৭৩৮টি মূল নকশাসহ ৮৫৩টি নকশার চারটি সেট এবং ৯০০ ফটোগ্রাফ সম্বলিত দুইটি সেট।
