২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পান্থপথে অ্যাম্বুলেন্স চাপায় পথচারী নিহত

রাজধানীতে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 11:58 AM

Updated : 19 Aug 2022, 02:48 PM

নিহত শিল্পী আক্তার (৩৫) পশ্চিম রাজাবাজার ঢালিবাড়ি এলাকার একটি বস্তিতে থাকতেন শিল্পী। তিনি ময়মনসিংহের  ধুবাউড়ার হাজলপাড়া গ্রামের নেগাব্বর আলীর স্ত্রী।

সোমবার ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে এই ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হলেও চালককে ধরতে পারেনি পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূমূর্ষ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

“দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে  গেছে। সেখানে কোনো রোগী ছিল না।”

শিল্পীর স্বজন ফজিলা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিল্পী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ভোরে বাসা থেকে বের হওয়ার পরেই এই দুর্ঘটনা ঘটে।