কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৭ ম্যাজিস্ট্রেট
কক্সবাজার জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপসচিব পদমর্যাদার সাত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এই নিয়োগের আদেশ জারি হয়েছে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসুদ্দোজা, সহকারী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এস এম ইসতিয়াক শাহরিয়ার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা রক্তিম চৌধুরী, মো. ফারুক সুফিয়ান, মো. শামীম হোসেন, মো. মামুনুর রশিদ এবং মো. আরিফুজ্জামানকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।
এছাড়া প্রতি মাসের আদালত পরিচালনার তথ্য নির্ধারিত ছকে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে বলেও আদেশে বলা হয়েছে।
