২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরের প্রাণ বৈচিত্র্য নিয়ে প্রদর্শনী

বঙ্গোপসাগরে প্রাণের বৈচিত্র্য নিয়ে ঢাকায় প্রথমবারের মত একটি প্রদর্শনীর আয়োজন করেছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2018, 08:09 PM

Updated : 19 Aug 2022, 02:45 PM

১ নভেম্বর থেকে শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় পাঁচ দিনের এই প্রদর্শনীর প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘সুস্থ সাগর, সুস্থ জনগণ’।

বৃহস্পতিবার সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে বঙ্গোপসাগরের বৈচিত্র্যময় ডলফিন, তিমি, হাঙ্গর ছাড়াও অন্যান্য প্রাণী সম্পর্কে জানানোর ব্যবস্থা করা হবে।

প্রাণী সংরক্ষণবিদ ও গবেষকরা দর্শনার্থীদের প্রদর্শনী ঘুরিয়ে দেখাবেন এবং অভিজ্ঞতা বিনিময় করবেন।

প্রদর্শনীতে বিভিন্ন প্রাণীর বাস্তব আকারের নমুনা, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রও থাকবে বলে সোসাইটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।